কুরআনের সকল সূরা, আল্লাহর ৯৯ নামের ফজিলত, দোয়া, কিবলা কম্পাস ও তাসবিহ্ পড়ার সুবিধা
বিসমিল্লাহির রাহমানির রাহিম - আসসালামু আলাইকুম - পরম করুণাময় মহান আল্লাহ্র নামে শুরু করছি।
পবিত্র কুরআন শরীফ আমাদের জন্য এক অপরিসীম নেয়ামত। আল কুরআন বাংলা উচ্চারণ ও অর্থসহ অ্যাপটি আপনাকে সহজভাবে আপনার স্মার্টফোনে পবিত্র কুরআন অধ্যয়নের সুযোগ দেবে। এই অ্যাপে হাফেজদের জন্য বিশেষ সুবিধা রয়েছে এবং কিবলা কম্পাসের সাহায্যে নামাজের সঠিক দিক নির্ধারণ করতে পারবেন। নামাজ পরবর্তী তাসবিহ্ গণনার জন্য ডিজিটাল তাসবিহের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও আল্লাহ তা'আলার ৯৯টি পবিত্র নামের অর্থ ও ফজিলত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন দোয়া ও আমল সংক্রান্ত সুবিধা সন্নিবেশিত করে আমরা এই অ্যাপটি তৈরি করেছি।
এই অ্যাপটি ইন্টারনেট সংযোগ ছাড়াই (অফলাইন মোডে) ব্যবহার করা যাবে।
আমাদের অ্যাপের প্রধান বৈশিষ্ট্য:
- পবিত্র কুরআনের ১১৪টি সূরা স্পষ্ট ও উচ্চমানের ফন্টে প্রদর্শিত
- যেকোনো আয়াত জুম করে পড়ার সুবিধা
- পারার ভিত্তিতে সুন্দরভাবে বিন্যাসিত
- সকল সূরা সহজ নেভিগেশন ব্যবস্থায় সাজানো
- সঠিক কিবলা নির্দেশক কম্পাস
- ডিজিটাল তাসবিহ্ গণনার ব্যবস্থা
- আল্লাহর ৯৯টি পবিত্র নামের বিশদ ব্যাখ্যা ও ফজিলত
- প্রতিদিনের প্রয়োজনীয় দোয়া ও জিকর সংকলন
আমাদের অ্যাপটি যদি আপনার ভালো লাগে, অনুগ্রহ করে রেটিং ও রিভিউ দিন। আপনার মূল্যবান মতামত আমাদেরকে আরো উন্নত করতে সহায়তা করবে।
সর্বশেষ সংস্করণ ১.৫-এ নতুন কী আছে
সর্বশেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪
ছোটখাটো বাগ ফিক্স এবং উন্নয়নমূলক পরিবর্তন। নতুন বৈশিষ্ট্য ও উন্নত অভিজ্ঞতার জন্য সর্বশেষ সংস্করণটি ইনস্টল করুন!



